সারাদেশ

রুমিন ফারহানার সঙ্গে বাগবিতণ্ডার পর ওসি চট্টগ্রামে বদলি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম জেলা পুলিশে বদলি করা হয়েছে। জনস্বার্থের কথা বিবেচনা করে চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে এই বদলির আদেশ দেওয়া হয়েছে। বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।