হজ প্যাকেজ নিয়ে ২০২৭ সালের হজ মৌসুমে বিদেশি যাত্রীদের জন্য নতুন সমন্বিত ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
নতুন ব্যবস্থায় হজযাত্রার বিভিন্ন প্রয়োজনীয় সেবা একটি ইলেকট্রনিক চুক্তির আওতায় থাকবে। সৌদি আরবে পৌঁছানো থেকে ফিরে যাওয়া পর্যন্ত সেবাগুলো এতে যুক্ত থাকবে।
প্যাকেজের আওতায় থাকবে পবিত্র স্থানগুলোর সেবা, মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং খাবার। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সুবিধাও নেওয়া যাবে।
ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই হজ প্যাকেজ দেওয়া হবে। বিভিন্ন দেশের হজবিষয়ক সংস্থা যাত্রীদের প্রয়োজন অনুযায়ী কর্মসূচি সাজানোর সুযোগ পাবে।
১৪৪৮ হিজরি সালের হজের প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে সৌদি মন্ত্রণালয়। ৭৫টির বেশি দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিকল্পনা ও নিয়মকানুন নিয়ে বৈঠক হয়েছে।
হজ ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা বাড়ানোর ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তি, সেবা পরিচালনা ও ভিসাসহ বিভিন্ন প্রক্রিয়াকে আরও সমন্বিত করাই এর অন্যতম লক্ষ্য।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন