এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে ভিয়েতনামের বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (৭ এপ্রিল) থাইল্যান্ডের ননথাবুরি প্রোভিন্সিয়াল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই লড়াই করলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের ১৩ মিনিটে বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছিলেন মোসাম্মৎ সাগরিকা। মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকলেও ভিয়েতনামের গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি। প্রথমার্ধে কয়েকটি আক্রমণ করেও গোল আদায় করতে ব্যর্থ হয় বাংলাদেশ নারী দল।
ভিয়েতনামও প্রথমার্ধে কয়েকবার বাংলাদেশের রক্ষণে চাপ সৃষ্টি করে। তবে গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় তখন পর্যন্ত জাল অক্ষত ছিল। দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচে উত্তেজনা ধরে রাখে।
বিরতির পর ৪৮তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করে ভিয়েতনাম। লম্বা কিক থেকে পাওয়া বল বাংলাদেশের বক্সে পড়ে গেলে সুযোগ কাজে লাগিয়ে ভিয়েতনামের এক ফুটবলার জালে বল পাঠান। এরপর চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি বাংলাদেশ।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন